সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

কারাগারে ঈদ উদযাপন নোবেলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুন, ২০২৫ ১১:১২

শেয়ার

কারাগারে ঈদ উদযাপন নোবেলের
ছবি: সংগৃহীত

শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়া গায়ক মাইনুল আহসান নোবেল এখন তুমুল বিতর্কিত কেউ একজন। গানের মঞ্চ নয়, এখন এই শিল্পীর স্থান কারাগারে। তবে সেখানেও নিজের স্থান খুঁজে নেয়ার সুযোগ পেয়েছেন।

ঈদের দিন এক বিশেষ সাংস্কৃতিক আয়োজনে কারাবন্দি অবস্থায় সকল বন্দিদের গান শোনালেন নোবেল। সঙ্গে এক ভিন্নরকম ঈদ দেখলো ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিরা।

শনিবার বিকেল তিনটার দিকে কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।

নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দিরাও আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। গানে গানে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ। ঈদের দিনে জেলের বন্দিদের জন্য গান গেয়ে হয়তো আশা দেখিয়েছেন নোবেল। বন্দি মানুষগুলোর জন্যও হয়তো ঈদ হতে পারে আনন্দের।

তবে গায়ক নোবেল নিজেকে পরিশুদ্ধ করে ফিরে আসবে গানের জগতে, এমনটাই হয়তো চাইবেন তার ভক্তরা।