শুক্রবার

৫ জুন, ২০২৬ ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফের একফ্রেমে তারা তিনজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫ ১৭:০৩

শেয়ার

ফের একফ্রেমে তারা তিনজন
একফ্রেমে অভয় দেওল, হৃতিক রোশন ও ফারহান আখতার। ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শক থেকে সমালোচক সবার মন। সে বছর পুরস্কারের মঞ্চেও দাপট দেখিয়ে বহু পুরস্কার ঘরে তোলে এটি। জোয়া আখতার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেন তিন জনপ্রিয় নায়ক হৃতিক রোশন, অভয় দেওল এবং ফারহান আখতার।

জনপ্রিয় এ ত্রয়ীকে ১৪ বছর পর আবারও দেখা গেল একসঙ্গে।

প্রায় দেড় যুগ পর তিন অভিনেতা আবারও একসঙ্গে ক্যামেরার সামনে এলেন। তবে নতুন কোনো সিনেমা নয়। তারা অভিনয় করেছেন একটি বিজ্ঞাপনের জন্য।

কিন্তু সে বিষয়ই তাদের ভক্ত ও দর্শকের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

শনিবার এ তিন অভিনেতা ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন। তারা মূলত মিরাল ডেস্টিনেশনের ইয়াস আইল্যান্ডকে প্রমোট করছেন। হৃতিকের ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, ‘কাজটা করতে সময় লাগল অনেক, কিন্তু শেষ পর্যন্ত আমরা হ্যাঁ বললাম।

এর সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন জীবনকে হ্যাঁ বলো। ইয়েসকে অবশ্য তারা ‘ইয়াস’ লিখেছেন। এটা মূলত জিন্দগি না মিলেগি দোবারার বিশেষত্ব।

এছাড়া হৃতিকের পোস্ট করা ছবিটিতেও এ সিনেমার ছাপ পাওয়া যায়। একটা পুরনো ক্ল্যাসিক মডেলের গাড়ির সঙ্গে পোজ দিয়েছেন তিনজন।

এ রকম গাড়ি ব্যবহার হয়েছিল সিনেমায়।

ছবিটি পোস্ট করার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তিন অভিনেতার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ শুরু করেন। তাদের তিনজনকে একসঙ্গে দেখে আনন্দ ও ভালোবাসা জানিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্টে অভিনেতারা জানাননি এটা কী কারণে তোলা। সে কারণেই হয়তো দর্শকের অনেকে মনে করেছিলেন এ সিনেমার সিক্যুয়াল তৈরি হচ্ছে। অনেকে সেভাবেই কমেন্ট করেছেন। সবাই বলছিলেন, তিন অভিনেতাকে একসঙ্গে দেখতে তারা উদগ্রীব। তবে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন সিনেমার সিক্যুয়াল নিয়ে। পরে জানা গেল, আসলে সিনেমাটির সিক্যুয়াল হচ্ছে না।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ চলচ্চিত্রে হৃতিক, অভয় ও ফারহান যথাক্রমে অর্জুন, কবির ও ইমরান চরিত্রে অভিনয় করেন। তারা পুরনো বন্ধু কবিরের ব্যাচেলর পার্টি উপলক্ষে বহু বছর পর একত্রে হন। তাদের একসঙ্গে কাটানো সময়, বন্ধুত্ব ও জীবনকে উপভোগ করার দৃষ্টিভঙ্গি নিয়েই মুলত সিনেমার গল্প। এতে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। সে বছর ফিল্মফেয়ার, আইফা, জি সিনে অ্যাওয়ার্ডসহ একাধিক সেরার পুরস্কার ঘরে তোলে সিনেমাটি।



banner close
banner close