শুক্রবার

৫ জুন, ২০২৬ ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আইসিইউতে ফরিদা পারভীন 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৯

শেয়ার

আইসিইউতে ফরিদা পারভীন 
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের ভর্তি তিনি, রাখা হয়েছে আইসিইউতে। শনিবার ভোরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

ফরিদার অসুস্থতার খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম। তিনি জানান, ‘ফরিদা পারভীনকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। এ ছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে।’

এদিকে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেছেন, ‘তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে।’

বর্তমানে লালন সংগীতজ্ঞ হিসেবেই পরিচিত ফরিদা পারভীন।



banner close
banner close