পাপিয়া সারোয়ার। ছবি: সংগৃহীত
একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত্য নেয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পাপিয়া সারোয়ার।
পাপিয়া সারোয়ারকে ঢাকার তেজগাঁওয়ের একটি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার দুই কন্যা জারা ও জিশান থাকেন যুক্তরাষ্ট্র ও কানাডায়।
ইতোমধ্যে তাদের খবর দেয়া হয়েছে। তারা দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরেই জটিল রোগে ভুগছেন শিল্পী পাপিয়া সারোয়ার। উন্নত চিকিৎসার জন্য গত বছর তাকে দিল্লিতেও নিয়ে যাওয়া হয়।








