মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

কৌতুক বনাম অ্যাকশন: কোনটি জিতবে ‘ভুল ভুলাইয়া ৩’ না ‘সিংহাম এগেইন'?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১৯:৫৬

আপডেট: ৩ নভেম্বর, ২০২৪ ১৯:৫৮

শেয়ার

কৌতুক বনাম অ্যাকশন: কোনটি জিতবে ‘ভুল ভুলাইয়া ৩’ না ‘সিংহাম এগেইন'?
‘সিংহাম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’।ছবি: সংগৃহীত

'সিংহাম এগেইন’ও ‘ভুল ভুলাইয়া ৩’-দেওয়ালির ছবির বাজারে জমজমাট হাড্ডাহাড্ডি লড়াই!

ভারতের দেওয়ালি মানেই বড় তারকার বড় ছবির আসর। এবার ময়দানে একঝাঁক তারকা নিয়ে হাজির হয়েছে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ এবং আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’। গত শুক্রবার মুক্তি পাওয়া এই দুই ছবির মধ্যে বক্স অফিসে চলছে অঘোষিত লড়াই। তাহলে, কে এগিয়ে গেল এই প্রতিযোগিতায়?

ভারতের সিনেমা হলগুলোর ৬০ শতাংশ দখলে রেখেছে ‘সিংহাম এগেইন’। বক্স অফিসে এ ছবির প্রথম দিনের সংগ্রহ হয়েছে ৪৩ কোটি ৫০ লাখ রুপি, যা অজয় দেবগণের ক্যারিয়ারের অন্যতম বৃহৎ ওপেনিং হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’খুব বেশি পিছিয়ে নেই। দেশীয় বাজারে ছবিটির আয় ৩৫ কোটি ৫০ লাখ রুপি, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। অর্থাৎ, দুই ছবির মধ্যে টক্কর চলছে বেশ সমানে।

এখন পর্যন্ত প্রকাশিত প্রথম দিনের হিসাব অনুযায়ী, গতকাল শনিবার এই লড়াই আরও জমে উঠেছে। মুক্তির প্রথম দুই দিনে ‘সিংহাম এগেইন ’আয় করেছে ৮৮ কোটি ৪৪ লাখ রুপি, আর কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ এর আয় ৭৩ কোটি ৪৮ লাখ রুপি।

কলকাতা শহরের প্রেক্ষাগৃহগুলোতে প্রথম দুই দিনে দুটি ছবিই হাউসফুল ছিল।

তবে দর্শকরা ছবিগুলো পছন্দ করলেও সমালোচকদের মন মেলাতে পারেনি কোনোটিই। ‘সিংহাম এগেইন’-এর প্রধান চরিত্রে অজয় দেবগন থাকলেও, তাঁর বিশাল পুলিশ বাহিনীতে ‘ইন্সপেক্টর সিম্বা’ হিসেবে রণবীর সিং এবং ‘ইন্সপেক্টর বীর সূর্যবংশী’ হয়ে অক্ষয় কুমারকেও দেখা গেছে।

অন্যদিকে, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে কার্তিক আরিয়ানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। এছাড়া, ছবিতে বিশেষ ভূমিকা পালন করেছেন বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিতও।