শুক্রবার

১৬ জানুয়ারি, ২০২৬ ৩ মাঘ, ১৪৩২

মাসে শতকোটি বেতনে বিগ বস সঞ্চালনায় সালমান খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ ১৩:২৮

শেয়ার

মাসে শতকোটি বেতনে বিগ বস সঞ্চালনায় সালমান খান
ছবি: সংগৃহীত

বিগ বস ১৮ এর সঞ্চালক হিসেবে ফের ধরা দিতে চলেছেন সালমন খান। এবার জানা গেল তিনি এই শো সঞ্চালনা করতে প্রতি মাসে কত করে পারিশ্রমিক নেবেন। আর সেই পারিশ্রমিকের অঙ্ক শুনে চক্ষু চড়কগাছ হয়েছে সকলের।

ভাইজান এবার তার পারিশ্রমিক বাড়িয়েছেন গত সিজনের থেকে। তবে এবার আর আলাদা আলাদা এপিসোডের জন্য তিনি পারিশ্রমিক নেবেন না। বরং সমস্ত এপিসোডের পারিশ্রমিক একসঙ্গে একেবারে নিয়ে নেবেন চুক্তি হিসেবে। আর সেই অর্থ প্রতি মাসের ক্ষেত্রে গিয়ে দাঁড়াবে প্রায় ১০০ কোটির কাছাকাছি। ফলে গত সিজনের মতো এই বছরও যদি বিগ বস ১৬ সপ্তাহ ধরে চলে তাহলে এই সিজন থেকে সালমান খান ৪০০ কোটি টাকা আয় করবেন।

গত ৬ অক্টোবর থেকে নতুন রূপে, নতুন সিজন শুরু হয়ে গিয়েছে বিগ বসের। রবিবার থেকেই ফের এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সালমান খান। প্রথম থেকেই এই শোয়ে এবার কারা প্রতিযোগী হিসেবে থাকছেন সেটা নিয়ে তুমুল চর্চা চলেছে। একই সঙ্গে চর্চার বিষয় ছিল সালমান খানের পারিশ্রমিক। এবার সেটা জানা গেল। হার জিন্দেগির তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে বিগ বসের এই সিজনের পরিচালনা করার জন্য সালমান খান প্রতি মাসে ১০০ কোটি টাকা নেবেন।



banner close
banner close