মঙ্গলবার

১৩ জানুয়ারি, ২০২৬ ২৯ পৌষ, ১৪৩২

বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যে কানাডায় চার ব্যান্ডের কনসার্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ ১১:০৪

শেয়ার

বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যে কানাডায় চার ব্যান্ডের কনসার্ট
ছবি: সংগৃহীত
বন্যায় বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষদের সাহায্যার্থে কানাডার অটোয়াভিত্তিক জনপ্রিয় চারটি ব্যান্ড এক সঙ্গে মঞ্চ মাতালেন।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় “অপার্থিবের আবছা নীল কণা –লাইভ” শীর্ষক এক কনসার্টের আয়োজন করে। এতে কানাডিয়ান অটোয়াভিত্তিক ব্যান্ড অপার্থিব, বিদ্রোহী, গহীন ও ম্যান অন বাইক অংশ নেয়। কনসার্ট থেকে উপার্জিত অর্থ বাংলাদেশের দাতা সহায়তা সংস্থা অংকুর ইন্টারন্যাশনাল বিতরণ করবে। কনসার্টের সহযোগী হিসেবে ছিল মিউজিশিয়ানদের স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান ‘গেট আপ স্ট্যান্ড আপ’।
সংস্থাটি জানায়, এ কনসার্টের উপার্জিত প্রায় ২ লাখ টাকা প্রথমে শেরপুরের বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে। এ কনসার্টের মূল উদ্যোক্তা বাংলা সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিবের লিড গিটারিস্ট এবং ভোকালিস্ট সালেহিন চৌধুরী এ প্রতিবেদককে জানান কনসার্টের উপার্জিত আয়ের একটি অংশ ওই এলাকার সাধারণ মানুষদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার জন্যও ব্যায় করা হবে।

তিনি বলেন, ভবিষ্যতে আমরা সঙ্গীতের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের জন্য আরও সহায়তার হাত বৃদ্ধি করতে চাই।
তিনি জানান, কনসার্টে এ ব্যান্ডের নতুন অ্যালবাম “আবছা নীল কণা” উন্মোচনও করা হয়। এছাড়াও অনুষ্ঠানের সকল ভেন্যু এবং টেকনিক্যাল খরচ বহন করেছে প্রিন্স মর্টগেজ টিম ডমিনিয়ন লেন্ডিং সেন্টারস ন্যাশনাল।



banner close
banner close