মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা চীনের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতায় চাপে যুক্তরাষ্ট্র বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা: সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ৭৭

প্লাস্টিক সার্জারির বিষয়ে যা বললেন পূজা চেরী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২৪

শেয়ার

প্লাস্টিক সার্জারির বিষয়ে যা বললেন পূজা চেরী
ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পূজা চেরী। অনুষ্ঠানে পূজার কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সেসব ছবিতে ঢালিউডের এই নায়িকাকে একটু অন্য রকম দেখাচ্ছে।

নেটিজনদের মতে, সেইসব ছবিতে একটু পরিণত বয়স মনে হয়েছে পূজাকে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, পূজা চেরী প্লাস্টিক সার্জারি করেছেন। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছবির নিচে নানাভাবে বিশ্লেষণ করছেন নেটিজেনরা।

নেটিজেনদের বেশ কিছু প্রতিক্রিয়া চোখে পড়েছে পূজা চেরীরও। এ ব্যাপারে পূজার ভাষ্য, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।

পূজা আরও বলেন, দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে। ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।