মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

কন্যাসন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৩৩

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:২৫

শেয়ার

কন্যাসন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

প্রথম সন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। রোববার মুম্বাইয়ের এক হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কন্যাসন্তানের জন্ম হয়েছে। খবর নিউজ এইটিনের

তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি এ তারকা দম্পতি। গতকাল মুম্বাইয়ের একটি হাসপাতলে ভর্তি হন অভিনেত্রী, তখন থেকেই তাঁর ভক্ত-অনুসারীরা সুখবরের অপেক্ষায় ছিলেন।

কয়েক দিন আগেই বেবি বাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই যে মা হতে পারেন, সে কথাও জানিয়েছিলেন অনুরাগীদের।

দীর্ঘ ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর।

অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা। ছবিটি আলোচিত হয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, সন্তান জন্মের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন। বিরতি কাটিয়ে আগামী বছর কাজে ফেরার কথা রয়েছে তাঁর।