রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ২২:৪৯

শেয়ার

ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছবি সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১৫ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।

আসন্ন শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি ফিডার শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

গ্রুপভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্য অনুযায়ী, ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। ‘বি’ গ্রুপের পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর।

ভর্তি পরীক্ষায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৫০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।

অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। এ ক্ষেত্রে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে।

কোটা অনুসরণ করে ভর্তি কার্যক্রম

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রচলিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন কোটা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।