মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চীনের সরকারি বৃত্তিতে আবেদনের সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১২:৪২

শেয়ার

চীনের সরকারি বৃত্তিতে আবেদনের সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের
ছবি সংগৃহীত

চীনে উচ্চশিক্ষার জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিজিএস) কর্মসূচির টাইপ-এ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

সোমবার (১৬ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।

যেসব পর্যায়ে পড়াশোনার সুযোগ

দূতাবাসের বার্তায় জানানো হয়েছে, এই বৃত্তির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। এ ছাড়া জেনারেল স্কলার ও সিনিয়র স্কলার প্রোগ্রামেও আবেদনের সুযোগ রয়েছে।

বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ও চিকিৎসা বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী ও যোগ্য বাংলাদেশি প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের ওয়েবসাইটে। ওয়েবসাইটের ঠিকানা www.campuschina.org।

আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭।