রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আদায়ের লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। এ বিষয়ে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে যৌথ কর্মপরিকল্পনা ও পরবর্তী অবস্থান তুলে ধরবে সংগঠন দুটি।
বিষয়টি নিশ্চিত করেছেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী।
দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান
ফাহিম ফারুকী জানান, আগামীকাল সালাউদ্দিন আম্মার ও মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতারা যৌথভাবে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের সামনে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন।
তিনি বলেন, কেন্দ্রের পক্ষ থেকে তাদের যৌক্তিক আন্দোলন-সংগ্রাম এবং শিক্ষার্থীবান্ধব ঐক্যের প্রতি সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত রাকসু নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচন তরুণ শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা মানে গণতান্ত্রিক রাজনীতির কবর রচনা করা। প্রশাসনের উচিত আর বিলম্ব না করে দ্রুত রাকসু নির্বাচনের কার্যকর উদ্যোগ নেওয়া।
আগামীকালের সংবাদ সম্মেলনে যৌথ আন্দোলনের কর্মপরিকল্পনা, পরবর্তী কর্মসূচি এবং রাকসু নির্বাচন আদায়ে সংগঠন দুটির বিস্তারিত অবস্থান তুলে ধরা হবে।
আরও পড়ুন:
.jpg)






