বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর থেকে, ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২২:২৩

শেয়ার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর থেকে, ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে ঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী বছরের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) পরীক্ষা ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

বি ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা ৬ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। আর সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা হবে ৭ ফেব্রুয়ারি বেলা ১১টায়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন।



আরও পড়ুন: