সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

ছাত্রলীগের ব্যানার টাঙানো নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে উত্তেজনা, অধ্যক্ষ অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ২১:৫৬

শেয়ার

ছাত্রলীগের ব্যানার টাঙানো নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে উত্তেজনা, অধ্যক্ষ অবরুদ্ধ
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিক্ষোভ করেছেন ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসানকে তার কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রেখে পদত্যাগের দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।

ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিক্ষোভ

সোমবার (৯ নভেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে ১০ তারিখের অবরোধ কর্মসূচির ব্যানার টাঙানো হয়। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে ব্যানার টাঙানো ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

এরপর ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কলেজের অধ্যক্ষের কক্ষে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করেন। এ সময় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।

অধ্যক্ষের বিরুদ্ধে আতাতের অভিযোগ

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে কলেজের অধ্যক্ষের আতাত রয়েছে। এ কারণে তারা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছেন।

তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান। তিনি বলেন, কলেজে বোর্ড পরীক্ষা থাকায় তিনি নিজের কক্ষে অবস্থান করছিলেন। ব্যানার টাঙানোর বিষয়ে তিনি অবগত ছিলেন না। বিষয়টি পুলিশকে জানিয়েছেন, পুলিশ ব্যবস্থা নেবে।



আরও পড়ুন: