পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আগে নির্ধারিত স্থান পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে জমির প্রাপ্যতা ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় যাচাই করে মতামত দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৩ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিবের পক্ষে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক চিঠিতে পিরোজপুরের জেলা প্রশাসককে এ নির্দেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের পাঠানো ডিও (আধা সরকারি) পত্রের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জন্য বর্তমানে নির্ধারিত স্থান পুনর্বিবেচনার বিষয়টি সামনে এসেছে। এ জন্য জমির প্রাপ্যতা এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে মতামত দিতে জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখা থেকে পাঠানো চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা চিঠিতে উল্লেখ করা হয়নি। জেলা প্রশাসনের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নে হতে পারে।
আরও পড়ুন:







