মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে ক্যামব্রিয়ান স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১২০ টি কোরআন উপহার

এস এম জাহাঙ্গীর,রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ১৮:৩৮

শেয়ার

রাজশাহীতে ক্যামব্রিয়ান স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১২০ টি কোরআন উপহার
ছবি; বাংলা এডিশন

রাজশাহীতে ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১২০টি পবিত্র কোরআন শরিফ উপহার দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে স্কুলটির ক্যাম্পাসে আয়োজিত ‘মেধা ও সৃজন’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব কোরআন শরিফ তুলে দেয়া হয়।

স্কুলটির অধ্যক্ষ ড. মোসা. নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির চেয়ারম্যান রমেন্টু চাকমা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ উপহার দেয়ার মাধ্যমে তাদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চায় উৎসাহিত করার উদ্যোগ নেয়া হয়।

শুধু তাই নয় পাঠদানের পাশাপাশি নানা ধরনের খেলাধুলা বিজ্ঞান চর্চা ধর্মীয় নৈতিক শিক্ষা এবং পাশাপাশি নাচ গান এবং বাদ্যযন্ত্র শিক্ষা প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে সৃজন এর উপরে গুরুত্ব দেয়া হয় এবং আগামীর বিজ্ঞানভিত্তিক বিশ্বতে আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সহ বিজ্ঞান ভিত্তিক পৃথিবী গড়ে উঠবে সেই লক্ষ্যে গবেষণর জায়গাতেও তারা এগিয়ে রয়েছে।

অভিভাবকরা জানান 'এখানকার শিক্ষার পরিবেশ 'শিক্ষকদের আচরণ তাদের নিয়মানুবর্তিতা সব মিলিয়ে প্রতিষ্ঠানটি আমাদের কাছে ভালো লেগেছে যে কারণে আমরা আমাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করিয়েছি আশা করি আমাদের ছেলেমেয়েদের উজ্জল ভবিষ্যৎ এ প্রতিষ্ঠান তৈরি করবে।

সর্বশেষ প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবন পরিদর্শন করেন এবং এর প্রেক্ষিতে সহায়তা প্রদান করার আশ্বাস দেন প্রধান অতিথি আরডিএ এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

স্কুলটির চেয়ারম্যান রমেন্টু চাকমা বলেন, আমি যখন রাজশাহীতে আসি তখন থেকেই রাজশাহী ঘিরে আমার কিছু করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছা থেকেই এ প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা এবং এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা মাত্র এক বছর হয়েছে ভবিষ্যতে আরো অনেক দূর নিয়ে যাব যদি আপনাদের সহায়তা পাই।



আরও পড়ুন: