যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১৬ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ এর জন্য মনোনীত হয়েছেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর এক বিজ্ঞপ্তিতে সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় স্থান পেয়েছেন যবিপ্রবির এই ১৬ জন কৃতি শিক্ষার্থী।
২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত ৬ জন - অমিত কুমার মন্ডল - ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মোছা. হোসনেয়ারা আক্তার - পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, সবনিল বিশ্বাস - ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ, মো. রায়হান চৌধুরী - শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ, মো. ইসমাইল - রসায়ন বিভাগ, মো. আতিকুর রহমান - ইংরেজি বিভাগ
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত ৭ জন- মো. রমজান আলী - কেমিকৌশল বিভাগ, মোছা. শামিমা আক্তার - পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, রুবাব শারমিন মুন - ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ, তাওহিদ সারোয়ার - শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ, সজোনি খাতুন - রসায়ন বিভাগ, মুক্তা দাশ - ইংরেজি বিভাগ, জারিন খান মুন - একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
এবং ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত ৩ জন- শ্রীমন্তা রায় - পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, মোছা. শারমিন আক্তার - এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগ, স্বর্ণা বিশ্বাস - ফার্মেসি বিভাগ
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এই পদকের জন্য মনোনীত করা হয়।
আরও পড়ুন:







