২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভালো কাগজ ও কালি ব্যবহারে গুরুত্ব
শিক্ষামন্ত্রী বলেন, নতুন বইয়ের মান নিশ্চিত করতে এবার ভালো মানের কাগজ ও কালি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে।
কোনো প্রকাশকের কাজে মানের ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বই বিতরণের পর কোনো অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ
২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে সরকার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।
আরও পড়ুন:







