রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের উদ্যমে সাহিত্য ও সংস্কৃতি শীর্ষক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা ও ইতিবাচক সামাজিক চিন্তার বিকাশের লক্ষ্যে মঞ্চ ২৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এ সেমিনারের আয়োজন করেছে।
সেমিনারটি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সের সেমিনার রুমে অনুষ্ঠিত হবে।
সাহিত্য-সংস্কৃতি ও তারুণ্যের ভূমিকা নিয়ে আলোচনা
সেমিনারে দেশের সাহিত্য ও সংস্কৃতির বর্তমান প্রেক্ষাপট, তারুণ্যের ভূমিকা এবং সৃজনশীল ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে তরুণদের দায়িত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সালেহ আহমেদ নকীব। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের রাজ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং জিএস সালাউদ্দিন আম্মার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪০টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সেমিনারে তরুণ সমাজ, বিশ্ববিদ্যালয় অঙ্গন ও বৃহত্তর সামাজিক পরিসরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরা হবে।
সেমিনারের সংবাদ, ছবি ও ভিডিও কাভারেজের জন্য সাংবাদিক, প্রতিনিধি ও ফটোসাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে আয়োজকরা।
আরও পড়ুন:







