শিক্ষাব্যবস্থা সংস্কার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধসহ ৮ দফা দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন আন্দোলন।
আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হোসেন শান্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধ এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করছেন। তিনি জুলাইয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়ক।
শিক্ষাব্যবস্থা সংস্কারে ৮ দফা দাবি
আন্দোলনকারীদের দাবিগুলো হলো, শিক্ষা সংস্কার কমিশন গঠন করে দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইনের ধারা ৪২ অনুযায়ী শুধু শিক্ষা কার্যক্রম পরিচালনার খরচের আলোকে টিউশন ফি কাঠামো নির্ধারণ করতে হবে এবং আইনবহির্ভূত টিউশন ফি নেওয়া বন্ধ করতে হবে।
রিটেক ফি মূল কোর্স ফির অর্ধেক করতে হবে।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন সংস্কারের মাধ্যমে বেপরোয়া শিক্ষা-বাণিজ্য বন্ধ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, র্যাঙ্কিং ও কার্যক্রম বিবেচনায় সরকার থেকে উন্নয়ন বরাদ্দ দিতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সঙ্গে জড়িতদের বাদ দিয়ে ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে। একই সঙ্গে তদন্ত কমিটি গঠন করে গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে শিক্ষার্থী হয়রানি ও নির্যাতন এবং অন্যায়ভাবে তিন শিক্ষার্থীকে সাসপেন্ড করার দায়ে ভিসিকে পদত্যাগ করতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা, যেমন ওয়াইফাই, ক্যান্টিন, ক্লাসে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে এ গ্রেড দেওয়াসহ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে সমস্যা সমাধান করতে হবে।
আরও পড়ুন:







