বৃহস্পতিবার

১০ সেপ্টেম্বর, ২০২৬ ২৬ ভাদ্র, ১৪৩৩

শিবিরসহ কোনো সংগঠনকেই তোমাদের ব্যবহার করার সুযোগ দেয়া উচিত নয়: শিশির মনির

চবি সংবাদদাতা

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১৭:৩৬

শেয়ার

শিবিরসহ কোনো সংগঠনকেই তোমাদের ব্যবহার করার সুযোগ দেয়া উচিত নয়: শিশির মনির
ছবি: বাংলা এডিশন

“শিবিরসহ কোনো সংগঠনকেই তোমাদের ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত নয়” বলে শিক্ষার্থীদের পরামর্শ দেন বাংলাদেশ হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির। তিনি আরও বলেন, “স্বাধীন মন নিয়ে সবাইকে বেড়ে উঠতে হবে, যাতে কেউ তাকে নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে।”

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিশির মনির বলেন, “আমাদের দেশের এক ইঞ্চি মাটি ক্ষতিগ্রস্ত হলে আমাদের আঘাত লাগে। এ দেশকে কীভাবে সাজাতে হবে, তা আমাদের জানতে হবে। তোমাদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে স্বাধীনভাবে ও সুন্দরভাবে সাজানো সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এর অন্যতম কারণ, আমরা প্রয়োজনীয় দক্ষ ও জ্ঞানসম্পন্ন জনশক্তি তৈরি করতে পারিনি। তাই জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।”

তিনি নবীন শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে আরও বলেন, “আজকের দিনে কেউ জিন্দাবাদ-মুর্দাবাদ স্লোগান দেওয়ার চেয়ে দেশকে জ্ঞান ও বিজ্ঞানের দিক দিয়ে এগিয়ে নেয়াকে বেশি গুরুত্ব দিতে হবে। প্রচলিত ছাত্ররাজনীতি আমাদের শিশু-কিশোরদের মনে এক ধরনের বন্ধ্যাত্বের পরিবেশ সৃষ্টি করে। তোমরা নিজেদের কাউকে ব্যবহার করার সুযোগ দেবে না।”