সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঞ্চ ২৪-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ০৮:২১

আপডেট: ২৪ আগস্ট, ২০২৬ ০৮:২২

শেয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঞ্চ ২৪-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

আধিপত্যবাদবিরোধী প্রেসার গ্রুপ মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী এবং প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমানের পাঠানো বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তালহা তামিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদি মিরাজ। এছাড়া সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন।

কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মারজিয়া সুলতানা মিথী এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মাহফুজ হাসান মুরাদ দায়িত্ব পেয়েছেন। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মেহেদি হাসান এবং সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক সানাউল্লাহ।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে বৈশাখী, সুমি জান্নাত, আব্দুল্লাহ আল রাফি, মিজানুর রহমান, মাহমুদুল হাসান ও মিয়াদ হোসাইনকে রাখা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন সিয়াম হাওলাদার, জিহাদুল ইসলাম, নুসাইবা স্বপ্ন ও তাসনিম।

মঞ্চ ২৪-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটি সংগঠনের ঘোষিত লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকরভাবে কাজ করবে।

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী ও প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তাদের দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।



banner close
banner close