সোমবার

২৪ আগস্ট, ২০২৬ ৮ ভাদ্র, ১৪৩৩

চবিতে ভর্তির আবেদন শুরু ১৫ নভেম্বর থেকে

চবি সংবাদদাতা

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ২১:৩৫

শেয়ার

চবিতে ভর্তির আবেদন শুরু ১৫ নভেম্বর থেকে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ‘এ’ ইউনিটের পরীক্ষা ৩০ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৫ ফেব্রুয়ারি, ‘সি’ ইউনিটের ২৯ জানুয়ারি এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য যোগ্য শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানানো হয়।



banner close
banner close