শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্টুডেন্টস প্ল্যাটফর্মের নতুন কমিটি প্রকাশ

সাদিকুর রহমান বিএমইউ,প্রতিনিধি

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৭:৫০

শেয়ার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্টুডেন্টস প্ল্যাটফর্মের নতুন কমিটি প্রকাশ
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) স্টুডেন্টস প্ল্যাটফর্মের ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গত ১৬ আগস্ট কমিটিটি অনুমোদন করা হলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে সভাপতি হিসেবে আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক হিসেবে আহমেদ মুকতাফি রোহান দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে সাদ ইসলাম রুজেন, কোষাধ্যক্ষ হিসেবে মো. জেসান, দপ্তর সম্পাদক হিসেবে শামসুল আরেফিন তানবীর, সাংগঠনিক সম্পাদক হিসেবে সামির ইসলাম শান্ত ও আতেকা তাসরিফ মায়শা এবং যুগ্ম সম্পাদক হিসেবে মিনহাজ উল ইসলাম তন্ময় দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক হিসেবে আল মুমিনুল মিয়া, নারী বিষয়ক সম্পাদক হিসেবে সাদিয়া শামিন তিন্নি, শৃঙ্খলা ও প্রটোকলবিষয়ক সম্পাদক হিসেবে শেখ ওহী কবির, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে সিদরাতুল মুনতাহার রাফি, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে আরিবুন নাফি, স্বাস্থ্য ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হিসেবে মুত্তামিম মাহমুদ সিয়াম এবং প্রকাশনা ও গণযোগাযোগ সম্পাদক হিসেবে শোয়াইব মালিক দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির সভাপতি আবদুল মালেক বলেন, “বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্টুডেন্টস প্ল্যাটফর্মের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াকে আমি অত্যন্ত সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানে কাজ করাই আমাদের অন্যতম অগ্রাধিকার হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, ক্যারিয়ার সচেতনতা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে চাই।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, একটি সংগঠনের সফলতা শুধু নেতৃত্বের ওপর নির্ভর করে না; দক্ষ টিম, পারস্পরিক সহযোগিতা এবং সাধারণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে ওঠে। তাই কমিটির প্রতিটি সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করছি।”

সাধারণ সম্পাদক আহমেদ মুকতাফি রোহান বলেন, “স্টুডেন্টস প্ল্যাটফর্মের সেক্রেটারি হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের ঐক্য, সহযোগিতা ও ইতিবাচক উদ্যোগই একটি সুন্দর ও প্রাণবন্ত বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তুলতে পারে। নতুন যাত্রায় সবার পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় স্টুডেন্টস প্ল্যাটফর্ম আরও শক্তিশালী ও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠুক, এই প্রত্যাশা রইল।”

নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণ, সামাজিক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন শিক্ষার্থীবান্ধব উদ্যোগে বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্ম আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।



banner close
banner close