শনিবার

১৫ আগস্ট, ২০২৬ ৩১ শ্রাবণ, ১৪৩৩

নান্দাইলে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ১৭:১৬

শেয়ার

নান্দাইলে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি: বাংলা এডিশন

ময়মনসিংহের নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন।

এসময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



banner close
banner close