নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, একাডেমিক পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।
পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
আরও পড়ুন:








