সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: চীনের রাষ্ট্রদূত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩১০ হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযান সাত লাখ ২৯ হাজার টাকার ভারতীয় গরু-মদ জব্দ সারিয়াকান্দিতে এলজিইডির এলসিএস প্রকল্পে ‘নাম বদলের খেলা’, লুটেপুটে খাচ্ছে সিন্ডিকেট স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম হবিগঞ্জে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ভারতে মসজিদ ভাঙতে গিয়ে বিপত্তি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

কুমিল্লা বোর্ডে শতভাগ পাস ২৪ প্রতিষ্ঠানে, শীর্ষে মেয়েরা

মোশারফ হোসেন, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৩:৩৭

শেয়ার

কুমিল্লা বোর্ডে শতভাগ পাস ২৪ প্রতিষ্ঠানে, শীর্ষে মেয়েরা
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। মোট ১ লাখ ৩৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন।

সোমবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

বিষয়ভিত্তিক ফলাফলেও ভালো করেছে শিক্ষার্থীরা। ইংরেজি বিষয়ে পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং গণিতে ৮১ দশমিক ৭৫ শতাংশ।

ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে ৪৩ হাজার ৭৮০ জন ছেলে এবং ৬২ হাজার ৮০১ জন মেয়ে পরীক্ষার্থী পাস করেছে।

এদিকে গত বছরের তুলনায় এবার বোর্ডের পাসের হার বেড়েছে। ২০২৫ সালে কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪২ শতাংশে। অর্থাৎ পাসের হার বেড়েছে ১ দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট। তবে গত বছরের তুলনায় এবার মোট পাসের সংখ্যা কমেছে।

সংবাদ সম্মেলনে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানান।