রবিবার

৯ আগস্ট, ২০২৬ ২৫ শ্রাবণ, ১৪৩৩

বেরোবি সনাতনী বিদার্থী সংসদের নেতৃত্বে কাকলী-শুভ

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬ ১৬:১৩

শেয়ার

বেরোবি সনাতনী বিদার্থী সংসদের নেতৃত্বে কাকলী-শুভ
ছবি সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন সনাতনী বিদার্থী সংসদ (এসভিএস) শাখার ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রীমতী কাকলী রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রী শুভ কর্মকার।

শনিবার (৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় শাখার সভাপতি শ্রীরাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক শ্রীপরিমল চন্দ্র রায় রাণার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন শ্রাবণ সরকার, মৃণাল সিংহ, সীমান্ত চক্রবর্তী, তপু রায়, রিকন ত্রিপুরা, প্রিতম দেবনাথ, দীপক চন্দ্র পাল, ভুপেন পাল, বিশাল সিংহ, জয় চন্দ্র বর্মন ও বিক্রম চন্দ্র।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন অভি রায়, তপু চন্দ্র রায়, প্রমি বিশ্বাস ও সুখদেব কুমার সরকার।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভ কর্মকার বলেন, এই দায়িত্বকে তিনি একটি সুযোগ ও অঙ্গীকার হিসেবে দেখছেন। সকলের মতামত, সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার চেষ্টা করবেন বলেও জানান তিনি। পাশাপাশি সবার সহযোগিতায় একটি সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতি কাকলী রায় বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ পথচলায় সবার সহযোগিতা ও শুভকামনাও প্রত্যাশা করেন নবনির্বাচিত সভাপতি।



banner close
banner close