রাজধানীর পুরান ঢাকার ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে হল দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, উভয় পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি ছিল। এ সময় তারা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। অনেককে মাথায় হেলমেট পরিহিত অবস্থায়ও দেখা যায়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে তৎপর ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান উত্তেজনার মধ্যেই ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটায় রাজধানীর শিক্ষাঙ্গনের সার্বিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
আরও পড়ুন:








