রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৮ শ্রাবণ, ১৪৩৩

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬ ১২:০১

শেয়ার

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‌‌‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান আগামী ১ অক্টোবর বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রবিবার মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে।

এর আগে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা শেষে সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেছিলেন, ২৯ অক্টোবর প্রাথমিকের শিক্ষকদের যোগদান শুরু হবে।



banner close
banner close