সোমবার

৬ জুলাই, ২০২৬ ২২ আষাঢ়, ১৪৩৩

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব; সভাপতি মুকুট, সাধারণ সম্পাদক মাহবুব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১০:০৫

শেয়ার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব; সভাপতি মুকুট, সাধারণ সম্পাদক মাহবুব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ২০২৬-২৭ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৩ জুলাই তারিখে গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহানুর রহমান মুকুট (ফেস দ্য পিপল, দ্যা ঢাকা ডায়েরি) এবং সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান (দ্যা ক্যাম্পাস ইনসাইট, নন্দিত টেলিভিশন)।

রবিবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি এস. এম. ইলমান রেজা ভূঞাঁ (টিএসবি ভিশন, রিভল্ট নিউজ বিডি), সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম (দ্যা ডেইলি ক্যাম্পাস, দূরবীন নিউজ), দপ্তর সম্পাদক সাদিকুর রহমান সাদি (দৈনিক শিক্ষাডটকম, বাংলা এডিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদাদ বিন আহাদ (বিডিএন ৭১), কোষাধ্যক্ষ খালিদ হাসান (স্টুডেন্ট জার্নাল), এবং পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক আবরার ফয়সাল (সেন্ট্রাল নিউজ ইনভেস্টিগেশন)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ মুসাঈদুর রহমান (দিনের শুরু), মুহাম্মদ বায়জিদ হোসাইন (সোনালী দেশ), মো. আজিমউল ইসলাম (ডেইলি বাংলাদেশ আসপেক্ট), সাদিক মাহমুদ সিয়াম (খবরবেলা), আলিফ আল সুফিয়ান রঙ্গন (বাংলা এফএম), খাইরুল ইসলাম (দ্য ক্যাম্পাস টুডে), সাদমান কৌশিক (দা ডেইলি এঙ্কর) এবং এ.জি.এম. ফাহিম ফয়সাল তপু (সেন্ট্রাল নিউজ ইনভেস্টিগেশন)।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ শাহানুর রহমান মুকুট বলেন, “সাংবাদিক সমিতিকে আরও পেশাদার, সক্রিয় এবং শিক্ষার্থীবান্ধব একটি সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্যে। বিশেষ করে, নতুন প্রজন্মের ক্যাম্পাস সাংবাদিকদের পেশাদারিত্ব ও দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ এবং নতুন সুযোগ সৃষ্টিতে আমরা গুরুত্ব দেব।”

নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বলেন, “বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতার চর্চা আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য। যারা শুরু থেকেই অনুকূল পরিবেশ গড়ে তুলতে কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। নবনির্বাচিত কমিটি শিক্ষা, গবেষণা, বিশ্ববিদ্যালয়ের সমস্যাবলি ও শিক্ষার্থীদের অর্জন দেশব্যাপী তুলে ধরবে।”

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ইতিহাস ও সাফল্যকে এগিয়ে নিয়ে যাবে বলে আশ্বাস সমিতির সদস্যদের।

সাদিকুর রহমান সাদি, প্রতিনিধি,

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি



আরও পড়ুন:

banner close
banner close