শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

রাবিতে আবাসন সংকটে শিক্ষার্থীদের ঐক্যের ডাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১২:৫৪

আপডেট: ২৭ জুন, ২০২৬ ১২:৫৮

শেয়ার

রাবিতে আবাসন সংকটে শিক্ষার্থীদের ঐক্যের ডাক
ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ব্যর্থতার অভিযোগ তুলেছে অরাজনৈতিক প্ল্যাটফর্ম মঞ্চ ২৪। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে পূর্বের কোনো প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় আন্দোলনের ধরন পরিবর্তনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাহিম ফারুকী এক বিবৃতিতে জানান, আবাসন সংকট দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন এখন থেকে ভিন্ন আঙ্গিকে পরিচালিত হবে। ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটিই বাস্তবায়ন করা হয়নি। এমনকি ছাত্রনেতারাও তাদের দেওয়া অঙ্গীকার রক্ষা করতে পারেননি বলে তিনি উল্লেখ করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কেবল রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলোর মাধ্যমে একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব নয়। এই লক্ষ্য বাস্তবায়নে অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে মঞ্চ ২৪-এর রাবি শাখাকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ৭৩ ব্যাচের সকল শিক্ষার্থীকে নিজ নিজ দাবিদাওয়ার সপক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন ফাহিম ফারুকী। প্রশাসনের উদাসীনতা ও ছাত্রনেতাদের ব্যর্থতার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ আন্দোলন ভবিষ্যতে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



banner close
banner close