ছবি: সংগৃহীত
বিগত ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষা ব্যবস্থার চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এর ফলে বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) লেভেল সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান বলে গণ্য করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা স্তরে দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। তিনি আরো জানান,শিক্ষার মান বাড়াতে সরকার জিডিপির বরাদ্দ ২% থেকে বাড়িয়ে পর্যায়ক্রমে ৫% করার পরিকল্পনা করছে।
রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশে এই বিষয় গুলো উঠে এসেছে।
আরও পড়ুন:








