ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এরই মধ্যে তার বিরুদ্ধে নিজ নির্বাচনী এলাকার একটি কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সরিয়ে দেয়ার উদ্যোগ নেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, মোহাম্মদপুরের বেসরকারি ঢাকা স্টেট কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ তানভীর রহমান। তাকে সরিয়ে নতুন সভাপতি নিয়োগের জন্য সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি ডিমান্ড অর্ডার লেটার পাঠিয়েছেন ববি হাজ্জাজ। অভিযোগ রয়েছে, তিনি এ চিঠিতে প্রতিমন্ত্রীর প্যাড ও নিজের স্বাক্ষর ব্যবহার করেছেন।
চিঠিতে ববি হাজ্জাজ উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকা ঢাকা-১৩ এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে শিক্ষানুরাগী ব্যক্তি অ্যাডভোকেট আখতারুজ্জামানকে ঢাকা স্টেট কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়ার অনুরোধ জানান।
আরও পড়ুন:





.jpg)


