শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈদুল আজহার ছুটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বঘোষিত সূচি পরিবর্তন করে শনিবার থেকেই ছুটি কার্যকর করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ মে জারি করা প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে তারিখের স্মারকের আলোকে ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। ওই আদেশে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার কথাও উল্লেখ ছিল।
তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৩ মে থেকেই ছুটিতে যাচ্ছে এবং আগামী ৬ জুন পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন:


.jpg)





