ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হাসান খান ছাত্রত্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজয় ৭১ হলের আবাসিক সিট ছেড়ে দেওয়ায় ক্যাম্পাসজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এ সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অনার্স ও মাস্টার্স—উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ পেয়ে বিভাগের প্রথম স্থান অর্জন করেন সাজ্জাদ হাসান খান। মাস্টার্সের চূড়ান্ত ফল প্রকাশের পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে হল ত্যাগ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে সিট সংকট, অছাত্রদের অবস্থান এবং রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে আলোচনা রয়েছে। এমন বাস্তবতায় ছাত্রত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় হল ছাড়ার ঘটনাকে অনেকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক এস এম আলী রেজা বলেন, অতীতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ সময় হল দখল করে রাখার অভিযোগ ছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
সাজ্জাদ হাসান খানের স্বেচ্ছায় হল ছাড়ার সিদ্ধান্তকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এতে নতুন শিক্ষার্থীদের আবাসনের সুযোগ তৈরি হয় এবং এটি অন্যদের জন্যও শিক্ষণীয় হতে পারে।
ক্যাম্পাস সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিতে পারে।
আরও পড়ুন:


.jpg)





