ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন, কিন্তু জনগণ চায় ‘জাস্টিস কার্ড’”— এমন বক্তব্য করে মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এসময় তারা ধর্ষণের দ্রুত বিচার, বিশেষ ট্রাইবুনাল গঠন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশ নেন। পরে
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘সারা বাংলার ধর্ষণ চলে, স্বরাষ্ট্রমন্ত্রী কী করে?’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা ফাঁসি দে’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে’ এবং ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এমন বিভিন্ন স্লোগান দেন।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিচ্ছেন; কিন্তু এই দেশের জনগণ যে কার্ড চায়, সেটা দিচ্ছেন না। আমরা একটি ‘জাস্টিস কার্ড’ চাই, যাতে মানুষ ন্যায়বিচার পায়।”
আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, “স্বামী ধর্ষণ করছে আর স্ত্রী সহযোগিতা করছে— এমন নৃশংস ঘটনা বাংলাদেশে আগে দেখা যায়নি। একটি ছোট শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ রাষ্ট্র নিরব ভূমিকা পালন করছে। আমরা ধর্ষকের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র কতটা ব্যর্থ হলে ধর্ষিত শিশুর বাবা বলতে বাধ্য হন যে, তিনি বিচার চান না। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার বিচার দেখতে চাই।”
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, “আমরা ভ্যাট-ট্যাক্স দিয়ে এমন এক সরকার পেয়েছি, যারা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আজ এখানে উপস্থিত আমার বোনেরা নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবে কিনা, সেই নিশ্চয়তাও নেই।”
আরও পড়ুন:







.jpg)
