বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শরীয়তপুরে স্কুল ফিডিং প্রকল্পে পঁচা খাবার সরবরাহ, অসুস্থ একাধিক শিশু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১৬:৫৯

শেয়ার

শরীয়তপুরে স্কুল ফিডিং প্রকল্পে পঁচা খাবার সরবরাহ, অসুস্থ একাধিক শিশু
ছবি সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি জোগাতে চালু হওয়া ‘স্কুল ফিডিং’ প্রকল্পে পঁচা ও মানহীন খাবার সরবরাহের মারাত্মক অভিযোগ উঠেছে। উপজেলার পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এই নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর অভিভাবক ও শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উদ্বেগজনক এই পরিস্থিতি তৈরি হয় বুধবার (২০ মে) সকালে খাবার বিতরণের সময়। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুদের মাঝে পঁচা ডিম, দুর্গন্ধযুক্ত রুটি ও নিম্নমানের কলা বিতরণ করার সময় তীব্র অস্বস্তি দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে খাদ্য বিতরণ স্থগিত করতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ।

২০২৫ সালের নভেম্বর মাসে উপজেলার ১৭ হাজার ৫২২ জন শিশুর ঝরে পড়া রোধ ও পুষ্টির চাহিদা মেটাতে এই সরকারি উদ্যোগ চালু হয়েছিল। তবে মাঠপর্যায়ের শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রথম দিকে খাবারের মান ঠিক থাকলেও চক্রটির লোভের কারণে কয়েক সপ্তাহের ব্যবধানে তা বিষাক্ত খাবারে পরিণত হয়েছে। দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে অনেক শিক্ষার্থীর পেটে ব্যথা ও বমিভাব দেখা দিয়েছে।

৫৬ নং পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনে হেনা ক্ষোভ প্রকাশ করে জানান, সাড়ে চারশ শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ মাত্র ৩৬৩ জনের, তার ওপর নিয়মিত পঁচা ও বাসি খাবার পাঠানো হচ্ছে। সরকারি এই মহৎ প্রকল্প ভেস্তে দিতে জড়িত অসাধু ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।



banner close
banner close