বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

দুই ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ২১:৫০

শেয়ার

দুই ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান-কে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই সেই নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করে আগের আদেশ বাতিলের কথা জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৪ মে জারি করা ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যেসব আদেশ দেওয়া হয়েছিল, সেগুলো বাতিল করা হলো।

এর আগে একই দিনে পৃথক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আনিসুর রহমানকে চার বছরের জন্য বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. আনিসুর রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ-এর বোন জামাই হওয়ায় তার নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বিষয়টি সামনে আসার পরপরই সরকার নিয়োগ আদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়।

এর আগে বৃহস্পতিবার দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয় সরকার। তবে বেরোবির ক্ষেত্রে নিয়োগ ঘোষণার পর দ্রুত তা প্রত্যাহারের ঘটনায় শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।



banner close
banner close