বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১৬:১৪

শেয়ার

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন থেকে শুরু
ছবি সংগৃহীত

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি ২০২৭ এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন ২০২৭ থেকে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুইটি পাবলিক পরীক্ষার এই সময়সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। আ ন ম এছাসানুল হক মিলন জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই ২০২৭। নির্ধারিত সময়সূচি প্রকাশের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা বোর্ডগুলোর জন্য আগাম প্রস্তুতির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে পরীক্ষাগুলো ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন অংশীজনের আপত্তি ও বাস্তবতা বিবেচনায় নিয়ে সময়সূচি পুনর্বিন্যাস করা হয়। পরে সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, পরীক্ষার সময় এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা যথেষ্ট প্রস্তুতির সময় পায় এবং কোনো ধরনের চাপ ছাড়া পরীক্ষায় অংশ নিতে পারে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধ ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।



banner close
banner close