রাজধানীর ইডেন মহিলা কলেজ-এ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে আন্দোলনে নামেন তারা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের “ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না” স্লোগান দিতে শোনা যায়। এ সময় বিক্ষোভকারীরা গেটে টানানো ছাত্রদলের বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন।
জানা গেছে, রাত ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা একযোগে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলারও চেষ্টা করেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রভাব শিক্ষার পরিবেশ ব্যাহত করছে। তারা রাজনীতিমুক্ত নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এর আগে সন্ধ্যার পর কলেজ গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে ফেলা হয়। এ ঘটনার প্রতিবাদেই একদল শিক্ষার্থী রাতের বেলায় আন্দোলনে নামেন বলে জানা গেছে।
আরও পড়ুন:


.jpg)





