মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা: সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ৭৭ ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

নীলফামারীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম সরবরাহের অভিযোগ, অভিভাবকদের ক্ষোভ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ০৭:০৫

আপডেট: ৫ মে, ২০২৬ ০৭:১৯

শেয়ার

নীলফামারীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম সরবরাহের অভিযোগ, অভিভাবকদের ক্ষোভ
ছবি সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পচা ডিম ও নিম্নমানের কলা সরবরাহের অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) দুপুরে এ ঘটনার পর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের স্কুল ফিডিং প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে খাবার সরবরাহ করা হচ্ছে। ওই প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। তবে অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান মানহীন ও পচা খাবার সরবরাহ করছে।

অভিভাবক ও এলাকাবাসীর দাবি, শুধু পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের নিম্নমানের ও পচা খাবার সরবরাহ করা হয়েছে। বিষয়টি একাধিকবার শিক্ষা কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

এক অভিভাবক মনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য পচা খাবার সরবরাহ করা হলে তারা অসুস্থ হয়ে পড়বে। সরকারের পুষ্টি নিশ্চিতের উদ্যোগ থাকলেও বাস্তবে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে।

আরেক অভিভাবক সালমা বেগম বলেন, “এমন পচা খাবার শিশুদের দেওয়া হলে তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। এসব খাবার না দেওয়াই ভালো।”

এ বিষয়ে পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম বলেন, শিক্ষার্থীদের জন্য আনা ডিম বিতরণ করা হয়েছিল। পরে খাওয়ার সময় দেখা যায় অনেক ডিম পচা। স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সেগুলো ফেরত দেওয়া হয়েছে এবং বিষয়টি সরবরাহকারীদের জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা বেগম বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি জানান, পচা খাবার সরবরাহ করা গুরুতর অপরাধ। এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলতে হবে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অভিভাবকরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।