রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

আদ্-দ্বীন মেডিকেল কলেজসমূহে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১২:৪৭

শেয়ার

আদ্-দ্বীন মেডিকেল কলেজসমূহে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ছবি বাংলা এডিশন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত তিনটি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে অনুষ্ঠিত এ আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।

সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে জুম প্ল্যাটফর্মে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

পরে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, আদ্-দ্বীন মোমিন মেডিকেল কলেজ এবং ব্যারিস্টার রফিক-উল হক মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে পৃথক ওরিয়েন্টেশন আয়োজন করা হয়। ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (শৃঙ্খলা) অধ্যাপক ডা. মোস্তাহিদ মো. হাসান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান। এ সময় উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সি বলেন, মেডিকেলে পড়াশোনা মানে ধারাবাহিক প্রচেষ্টা। প্রতিদিনের পড়া প্রতিদিন আয়ত্ত করতে পারলে সফলতা আসবে। এই পড়াশোনাকে উপভোগ করতে হবে। মেডিকেল কলেজ শুধু ডাক্তার নয়, ভালো মানুষও তৈরি করে।

অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান বলেন, “নবীন বরণ তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এমবিবিএসের মাধ্যমে তোমরা মানবদেহের প্রকৌশলী হতে যাচ্ছ। চিকিৎসা পেশা মানবসেবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। তাই দক্ষ চিকিৎসক হওয়ার পাশাপাশি মানবিক গুণাবলিও অর্জন করতে হবে।

উল্লেখ্য, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ১০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৩ জন দেশি এবং ২৭ জন বিদেশি শিক্ষার্থী।



banner close
banner close