মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা চীনের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতায় চাপে যুক্তরাষ্ট্র বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা: সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ৭৭

উচ্চতর গ্রেড স্কেলে অন্তর্ভুক্ত হচ্ছেন ২ হাজার শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১২:৪১

শেয়ার

উচ্চতর গ্রেড স্কেলে অন্তর্ভুক্ত হচ্ছেন ২ হাজার শিক্ষক-কর্মচারী
ছবি সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মে মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি স্কুলের ১ হাজার ৭৮২ জন এবং কলেজের ২১৯ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধা পাচ্ছেন।

মাউশি সূত্রে জানা গেছে, স্কুল পর্যায়ে উচ্চতর গ্রেড পাওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৩৬ জন, চট্টগ্রামের ১৫৮ জন, কুমিল্লার ১২৮ জন, ঢাকার ১৯৪ জন, খুলনার ২৫৩ জন, ময়মনসিংহের ২৬০ জন, রাজশাহীর ২৮০ জন, রংপুরের ২১৩ জন এবং সিলেটের ৬০ জন রয়েছেন।

অন্যদিকে কলেজ পর্যায়ে উচ্চতর গ্রেড পাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশালের ১৭ জন, চট্টগ্রামের ৭ জন, কুমিল্লার ২৭ জন, ঢাকার ২৬ জন, খুলনার ৩৭ জন, ময়মনসিংহের ২৩ জন, রাজশাহীর ৬৩ জন, রংপুরের ১২ জন এবং সিলেটের ৭ জন রয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এতে মাউশির নয়টি অঞ্চলের পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন।