মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা চীনের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতায় চাপে যুক্তরাষ্ট্র বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা: সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ৭৭

রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা, উদ্ধার করে থানায় জমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ২০:৩৬

শেয়ার

রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা, উদ্ধার করে থানায় জমা
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন বান্ডিল খাতা উদ্ধার হয়েছে। পরে সেগুলো স্থানীয় থানায় জমা দেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে খাতাগুলো কুড়িয়ে নেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের রাহিম নামের এক যুবক।

রাহিম খাতাগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরদিন প্রতিবেশীর মাধ্যমে নিশ্চিত হন যে এগুলো এসএসসি পরীক্ষার খাতা। পরে তিনি থানায় যোগাযোগ করে সেগুলো জমা দেন।পুলিশ জানায়, উদ্ধার হওয়া তিনটি সিলগালা প্যাকেটে এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের মোট ২৬৮টি খাতা ছিল।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে নেওয়ার সময় ডাক পিয়নের গাড়ি থেকে অসাবধানতাবশত খাতাগুলো রাস্তায় পড়ে যায়। তবে খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল এবং নিরাপদে পুনরায় জমা দেয়া হয়েছে।