মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
বাঁশখালীতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা চীনের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতায় চাপে যুক্তরাষ্ট্র বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ ধরা কক্সবাজার ও ময়মনসিংহের দুই কারবারি ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী ঢাকার সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই আন্দোলনে ইয়ামিন হত্যা: সাভারের সাবেক এমপি সাইফুলসহ ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ রিমান্ডে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের প্রাণহানি, আক্রান্ত এক হাজার ৭৭

তৃতীয় লিঙ্গের নিরাপত্তাকর্মীদের জীবনসংগ্রাম নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী

গবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ২৩:০৩

শেয়ার

তৃতীয় লিঙ্গের নিরাপত্তাকর্মীদের জীবনসংগ্রাম নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী
ছবি বাংলা এডিশন

সাভারে গণ বিশ্ববিদ্যালয়-এ তৃতীয় লিঙ্গের নিরাপত্তাকর্মীদের জীবনসংগ্রাম ও বাস্তবতা তুলে ধরে “তৃতীয় চোখে অন্য জীবন” প্রতিপাদ্যে চতুর্থ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নিলুফার সুলতানা। প্রদর্শনীটি সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস) আয়োজিত এ প্রদর্শনীর মূল লক্ষ্য সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রামকে নতুন দৃষ্টিতে উপস্থাপন করা। বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত তৃতীয় লিঙ্গের ছয়জন নিরাপত্তাকর্মীর জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয় তৃতীয় লিঙ্গের ছয়জন ব্যক্তিকে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেয়, যা দেশজুড়ে প্রশংসিত হয়। প্রদর্শনীতে তাদের দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এবং সামাজিক গ্রহণযোগ্যতার নানা দিক তুলে ধরা হয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ দর্শনার্থীদের মধ্যে সহমর্মিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। এছাড়া জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা প্রকল্প টেকনিক্যাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, প্রদর্শনীটি সমাজের সংবেদনশীল বাস্তবতাকে সৃজনশীলভাবে তুলে ধরেছে। এটি সহমর্মিতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা বহন করছে এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে। পাশাপাশি তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরী-এর মানবিক দর্শন অনুধাবনের দিকটিও উল্লেখ করেন।

জিবিপিএস সভাপতি নাজমুল মুক্তাদির সাইমুম বলেন, এ আয়োজন তৃতীয় লিঙ্গের নিরাপত্তাকর্মীদের না বলা গল্প তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি সমাজে সমতা ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জুলাই প্রথমবারের মতো এ আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।