পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
রবিবার দুপুর ১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধন করা হয়।
সাংবাদিকদের উপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গবিসাসের গবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুজ্জামান সিয়াম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কর্তব্যরত সাংবাদিকদের ভিডিও ধারণ ও কাজে বাধা প্রদান করলেও সাংবাদিকরা তা না মনলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমরা স্বাধীন-সার্বভৌম ও বাক স্বাধীন রাষ্ট্র প্রত্যাশা করেছিলাম। ডুজার ওপর আার্তকিত হামালার উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
হামলার ঘটনা টেনে সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব বলেন, প্রত্যেকটা ক্যাম্পাসে সুষ্ঠু ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসের রাজনৈতিক অস্থিশীলতা দূর করতে হবে। সাংবাদিকরা রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ, সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করে সহাবস্থান তৈরি করতে হবে। সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে নজির তৈরি করা হোক যেনো সাংবাদিকদের ওপর কেউ নগ্ন হামলা না চালাতে পারে।
এ সময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








