বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

ঢাকার বাড্ডা থানার একটি স্কুলে ভুল সেট এর প্রশ্নপত্রে বাংলা ১ম পত্র পরীক্ষা, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ২০:১৭

শেয়ার

ঢাকার বাড্ডা থানার একটি স্কুলে ভুল সেট এর প্রশ্নপত্রে বাংলা ১ম পত্র পরীক্ষা, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানার একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১ এপ্রিল অনুষ্ঠিত এসএসসি বাংলা ১ম পত্র পরীক্ষায় ভুল সেটের প্রশ্নপত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী “০১ সেট-সাহারা” প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ওই কেন্দ্রে “০৩ সেট-নায়াগ্রা” প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়। ফলে নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা পরিচালিত হওয়ায় বড় ধরনের অসঙ্গতির সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় উক্ত কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকরা তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, এত গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রক্রিয়ায় এটি গুরুতর প্রশাসনিক গাফিলতি, যা শিক্ষার্থী ও তাদের উভয়ের মানসিক চাপ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে।



আরও পড়ুন:

banner close
banner close