সোমবার

২০ এপ্রিল, ২০২৬ ৭ বৈশাখ, ১৪৩৩

এবারের এস.এস.সি পরীক্ষা হবে শিক্ষার্থীবান্ধব- শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৬:১৪

শেয়ার

এবারের এস.এস.সি পরীক্ষা হবে শিক্ষার্থীবান্ধব- শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষার ভয় দূর করে স্বাভাবিকভাবে পরীক্ষা দেয়ার পরিবেশ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, অকারণে আতঙ্কিত না হয়ে সন্তানদের পাশে থেকে তাদের মানসিকভাবে সহায়তা করতে হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন, শান্ত ও স্বস্তিকর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য সারাদেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রগুলোকে আরও সহনশীল ও পরীক্ষার্থী-বান্ধব রাখতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা কোনো চাপ বা ভীতির মধ্যে না পড়ে।

তিনি মন্তব্য করেন, করোনার কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা প্রাথমিক ও জুনিয়র স্তরের বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে। ফলে এবারের এসএসসি পরীক্ষাই তাদের জীবনের প্রথম পূর্ণাঙ্গ পাবলিক পরীক্ষা। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার পরীক্ষা কেন্দ্রগুলোতে ইতিবাচক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারে।



banner close
banner close