মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

এসএসসি পরীক্ষার সংযোজিত হচ্ছে নতুন শাস্তি -‘সাইলেন্ট এক্সপেল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ১৮:৫২

শেয়ার

এসএসসি পরীক্ষার সংযোজিত হচ্ছে নতুন শাস্তি -‘সাইলেন্ট এক্সপেল’
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, পরীক্ষার হলে কথা বলা, দেখাদেখি বা অন্যান্য অনিয়মে জড়িত থাকলে পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে না জানিয়ে পরবর্তীতে তার খাতা বাতিল করা হবে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে ‘রিপোর্টেড’ হিসেবে বোর্ডে জমা দেয়া হবে। তবে নীরব বহিষ্কৃত হলেও শিক্ষার্থী পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে, যদিও তার সব খাতা বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নীরব বহিষ্কারের ক্ষেত্রে পরিদর্শককে নির্দিষ্ট কারণ উল্লেখ করে প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং সংশ্লিষ্ট খাতা আলাদা প্যাকেটে সংরক্ষণ করে বোর্ডে পাঠাতে হবে।

একইসঙ্গে, পরবর্তী পরীক্ষাগুলোতেও ওই শিক্ষার্থীর উত্তরপত্র পৃথকভাবে জমা দেওয়া হবে এবং প্রতিটি খাতার সঙ্গে পূর্বের ঘটনার তথ্য সংযুক্ত থাকবে, যাতে বোর্ড সহজেই বিষয়টি যাচাই করতে পারে।